প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৭ জেলেকে আটক করা হয়। এছাড়াও ১০ কেজি মা ইলিশ ও ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে অংশ নেন শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যজিস্ট্রেট সালমান হাবিব খান ও জাজিরা উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা, জাজিরা থানা পুলিশ ও র্যাব সদস্যরা।
জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা বলেন, জাজিরায় বাবুর চর ও তার আশপাশের পদ্মা নদীর বেশকিছু এলাকায় এই অভিযান চালানো হয়। এতে ৩৭ জেলেকে আটক করা হয়। ১০ কেজি মা ইলিশ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে এদের মোবাইল কোর্টর মাধ্যমে ৩৭ জেলের মধ্যে ৩০ জনকে ১ বছরের কারাদন্ড ও বয়স বিবেচনায় ৭ জনকে ছেড়ে দেয়া হয়েছে। মাছ গুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে, জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।