Saturday, 24th October, 2026

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

‘শিক্ষা পুনরুদ্ধারের প্রাণই হলো শিক্ষক’ এ স্লোগানের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারি উন্নয়ন সংগঠন সোডেপ এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। সোডেপ এর নির্বাহী পরিচালক মোঃ শামীম খন্দকার এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ এমারত হোসেন, এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ১৯৯৫ সাল থেকে ইউনেস্কোর মাধ্যমে সারা বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে আসছে। করোনার কারণে গত বছর ১৭ মার্চ বিদ্যালয় গুলো বন্ধ হওয়ার পর প্রায় ৫৪৪ দিন পর এ বছর গত ১২ সেপ্টেম্বর খোলা হয়েছে। ফলে শিক্ষা পুনরুদ্ধারের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার রূপরেখা তৈরি করার এখনই সেরা সময়। ভবিষ্যৎ শিক্ষার রূপকল্প প্রস্তুত করার জন্য শিক্ষকরাই অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।