Saturday, 24th October, 2026

পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

শরীয়তপুর পুলিশ লাইন্সে ১৭ অক্টোবর রোববার জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন এবং সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
মাস্টার প্যারেড চলাকালীন পুলিশ সুপার পুলিশ লাইন্সে কুচকাওয়াজ, পুলিশ ব্যারাক, পুলিশ লাইন্স মেস, রেশন ষ্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম, সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্যারেড কমান্ডার ছিলেন শরীয়তপুর পুলিশ লাইন্সের আরআই মোঃ মাহাবুবুর রহমান।