আসন্ন কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের পূর্বে আধুনিক শরীয়তপুরের রূপকার সাবেক সফল পানি সম্পদ মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রেসিডিয়াম সদস্য জাতীয় বীর প্রয়াত আলহাজ্ব আব্দুর রাজ্জাক এমপি’র কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কোদালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মিজানুর রহমান। এসময় তারা মরহুমের কবরের পাশে দাঁড়িয়ে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন ।
সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকাস্থ বনানী কবরস্থানে গিয়ে তার সমর্থক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দদের সাথে নিয়ে প্রয়াত নেতার কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম লিটন, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম দেওয়ান, সাখাওয়াত হোসেন নোয়াব ছৈয়াল, মোঃ সেলিম আহমেদ, মুসা হাওলাদার, কাঞ্চন ছৈয়াল, মাকসুদুল্লাহ মোল্লা।