Sunday, 25th October, 2026

বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

মঙ্গলবার ২২ মার্চ ভেদরগঞ্জ উপজেলার চরভাগার মিয়ারচর গ্রামে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় সংগঠিত ও নিবন্ধিত বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিঃ মিয়ারচর এর সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাইয়ুম পাইক, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে সমিতির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।