Wednesday, 28th October, 2026

শরীয়তপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

শরীয়তপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের উপ-পরিচালক (ইউনিট এ্যাফেয়ার্স বিভাগ) গৌর চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বেপারী প্রমূখ। উল্লেখ্য, এর মধ্যে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ শরীয়তপুর জেলা শাখারও উদ্যোগ রয়েছে বলে জানাগেছে।