শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ দুলারচর এলাকায় অভিযান চালিয়ে পদ্মা নদীর পঞ্চম অভয়াশ্রম থেকে ৮ মণ জাটকা জব্দ করেছে।
ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল ইমরান বলেন, জাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রবিবার (১৩ এপ্রিল) ইলিশের পঞ্চম অভয়াশ্রমের ভেদরগঞ্জ এর পদ্মা নদীতে অভিযান চালাই। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরে পরিবহন করার সময় একটি ইঞ্জিন চালিত নৌকাকে ধাওয়া করলে তারা দ্রুতগতি নৌকাটি তীরে রেখে পালিয়ে যায়।
পরিবহকারী ইঞ্জিন চালিত নৌকা থেকে ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। নৌকার বিষয় পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
আমরা গত ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত উপজেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের সহযোগিতায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছি।