Sunday, 25th October, 2026

শরীয়তপুরে ইসলামী দল ও আলেমদের সাথে জামায়াতের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আয়োজনে বিভিন্ন ইসলামী দল ও বিশিষ্ট আলেমদের সাথে মতবিনিময় সভা করেছে। ২৩ আগস্ট শনিবার বিকেল ৩টায় জেলা শহরের চিকন্দী ফুড পার্কে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল টিম লিডার মাওলানা খলিলুর রহমান।
জামায়াতের ওলামা বিভাগের জেলা সেক্রেটারী মাওলানা জিয়াউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন, শরীয়তপুর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ, শরীয়তপুর-২ আসনের প্রার্থী ডা. মাহমুদ হোসেন বকাউল, শরীয়তপুর-৩ আসনে প্রার্থী কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের হাফেজ কেরামত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মোসলেম উদ্দিন, জমিয়াতে ওলামায়ে ইসলামের মাওলানা ইদ্রীস কাসেমী, খেলাফত মজলিসের মাওলানা মজিবুর রহমান, খেলাফত আন্দোলনের এসএম ফারুক হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ইসলামী দল গুলোর অনৈক্যের কারণে স্বাধীন দেশে ওলামাদের কথা বলার স্বাধীনতা ছিল না। মসজিদের আলোচনায়ও বিগত সরকারের লিখিত বা নির্দেশিত কথা বলতে হতো। আজ ইসলামী দলগুলোর ঐক্যের সুযোগ এসেছে। আমরা যদি আজও বিভক্তিতে থাকি তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা হারাতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলে ইসলামী রাষ্ট্র কায়েক করা সম্ভব হবে না। তাই ইসলামী সমমনা দলগুলোর ঐক্যের বিকল্প নাই। পিআর পদ্ধতিতে নির্বাচনেরও বিকল্প বাংলাদেশে থাকবে না। ইসলামী দলগুলো ঐক্যেমতে পৌঁছতে না পাড়লে আমাদের কথা বলার স্বাধীনতা আবার হারাতে হবে।