Saturday, 24th October, 2026

শরীয়তপুরে জেলেদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

জেলেদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে, এই স্লোগান কে সামনে রেখে (৪ অক্টোবর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে ১ হাজার ৮৩ জন জেলের মাঝে ভিজিএফের চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার ঘড়িষারের সুরেশ্বর ১ নং ওয়ার্ডের মাছ ঘাটে ১১৩ জন জেলের মাঝে ২০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করে এর উদ্বোধন করা হয়।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদ উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার, ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব খান সহ অন্যান্যরা।
প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই এসময় কোন প্রকার মা ইলিশ ধরা, মজুদ করা, এবং বিক্রি করা যাবে না। এজন্য ২২ দিনের খাদ্য সামগ্রী আপনাদের দেয়া হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, আপনারা অন্তত পক্ষে এ ২২টি দিন ধর্য্য ধারণ করেন এতে আমাদের মাছ আরো বৃদ্ধি পাবে। আপনারাই এর সুফল ভোগ করবেন। কেউ যেন কোন প্রকার সিন্ডিকেট করতে না পারে সবাই সেদিকে লক্ষ রাখবেন।