ভেদরগঞ্জ উপজেলা শহরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ অক্টোবর (রোববার) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সুলেমান, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের জাজিরা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার রাড়ী। এসময় আরো উপস্থিত ছিলেন মহিষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন সরদার, বীরমুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী, নারায়নপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক মাদবর, ভেদরগঞ্জ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক রাজন হাওলাদার, থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম মাঝি, সমাজ সেবক জামাল সিকদার, ভেদরগঞ্জ পৌরসভা কাউন্সিলর ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বেপারী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুন্না সিকদার, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন রাড়ী, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিরব খান, সাবেক সভাপতি সোহাগ রাড়ী, সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম তালুকদার প্রমূখ।
উপজেলার শহিদ মহিউদ্দিন সড়কের চোকদার টাওয়ারে ব্যাংকের এই নতুন শাখা স্থাপন করা হয়েছে।