Saturday, 24th October, 2026

শরীয়তপুরে কর্মসংস্থান ব্যাংকের এজিএম কে সংবর্ধনা

কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শরীয়তপুরের কৃতিসন্তান কর্মসংস্থান ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক খালেদ মোহাম্মদ জাহাঙ্গীর (শাহীন) কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) মনোহর বাজারে খালেদ মোহাম্মদ জাহাঙ্গীর এর শরীয়তপুরের বন্ধু মহলের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
আলহাজ্ব আঃ রব হাওলাদার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারী কলেজের সাবেক ভিপি ও শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস ছালাম, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মল্লিক, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল দাস, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সদস্য বিল্লাল হোসেন সরদার, আওয়ামী লীগ নেতা মোতালেব মোল্লা, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন (কামরুল) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।