Saturday, 24th October, 2026

শরীয়তপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শেখ রাসেল দিবস পালিত

শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে ১৮ অক্টোবর (সোমবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট ছেলে শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবরক্ষক মো: মনিরুল ইসলাম, সহকারী প্রসিকিউটর মো: তাছাদ্দেক হোসেন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বেপারী পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শাহজাহান সিরাজী শরীয়তপুরী।