Saturday, 24th October, 2026

জাজিরায় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ‘বিশেষ’ সভা মঙ্গলবার (১৯ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রামের ঘটনার কারণে উপজেলার আইন শৃঙ্খলায় যেন কোন প্রভাব ফেলতে না পারে তার জন্য উপজেলা প্রশাসন এই বিশেষ সভার আয়োজন করে।
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, হিন্দু ও মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পুজা মন্দিরের সভাপতি/সম্পাদক, মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেযারম্যানগণ। সভার শুরুতে মুসলিম ধর্মীয় নেতাগণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান।