শহীদ শেখ রাসেল এঁর জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলেন পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান এর নেতৃত্বে জেলা পুলিশ।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় শেখ রাসেল এঁর জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।