Sunday, 25th October, 2026

ডামুড্যায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার ডামুড্যায় তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধাবর (২৩ মার্চ) বিকেল ৪ টায় ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুলতান সরদারের বাড়ি এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তথ্যসেবা কর্মকর্তা (অতিঃ দাঃ) বিথি রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ, শিধলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মাসুদুল ইসলাম বাবুল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারী, বীর মুক্তিযোদ্ধা মফিজ মিয়া, তথ্যসেবা সহকারী হাবিবা জান্নাত, বিভিন্ন নারী সংগঠনের মহিলাগণ ও ইউপি সদস্যগণ।
অনুষ্ঠানে গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকুরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা ও ডিজিটাল সেবাসমূহের নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।