Sunday, 25th October, 2026

ডামুড্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‌্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শরীয়তপুরের ডামুড্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দ র‌্যালি ও শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা টি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি উপস্থিতিতে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, পৌর আওয়ামীলীগ সভাপতি আবুল বাশার আবু বেপারী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন মোল্লা, জুলহাস মাদবর, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, আবু কালাম মাদবর,মোকতার হোসেন, দেলোয়ার হোসেন সরদার, যুবলীগ নেতা (ভারপ্রাপ্ত) সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামিম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোকতার হোসেন কামাল, সাবেক ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগ সভাপতি নেতা এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহাবুব আলম সহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ।