Sunday, 25th October, 2026

শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

৯ মে সোমবার দুপুর ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে শরীয়তপুরে জেলা পুলিশের এপ্রিল-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাগণ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বলেন, জেলার সকল প্রকার অপরাধ নিবারনসহ জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের আরো অধিক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে পুলিশ সুপার বলেন, সারা দেশের তুলনায় শরীয়তপুরে পরিস্থিতি ভাল আছে। মনে রাখবেন খারাপের শেষ আছে ভালোর কোন শেষ নাই। তাই আমরা সর্বেচ্চ ভাল সেবা দিয়ে জনমনে স্থান করে নিব।