Sunday, 25th October, 2026

শ্বাশুরী ও ননাসের বকনী, চিরকুট লিখে গলায় ওড়না পেচিয়ে গৃহবধুর আত্মহত্যা

গলায় ওড়না পেচিয়ে রিয়া ঢালী (১৯)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৭ মে ) শরীয়তপুর নড়িয়া উপজেলায় নড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ঢালী পাড়া গ্রামে সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রিয়া ঢালী ঢালীপাড়া গ্রামের নান্নু ঢালীর মেয়ে ও একই উপজেলার ভূমখারা ইউনিয়নের কালাইবাজার এলাকার বাসিন্দা কামাল ফকির এর স্ত্রী।
স্বজন ও স্থানীয় সূত্রে জানাযায় ১ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় আপন খালাত ভাই কামাল ফকির এর সাথে। বিয়ের আগে থেকেই মালয়েশিয়া থাকত কামাল। শ্বশুর বাড়িতে শ্বাশুড়ী আর ননাসের বাজে বকনী চলছিল শুরু থেকেই। এই কথা জানার পরে বাবার বাড়িতে গত দুই মাস ধরে অবস্থান করছে রিয়া। রিয়ার বাবা সব জানার পরে আর তাকে শ্বশুর বাড়ি দিবেনা এবং রিয়া পড়াশুনা করবে বলে স্থির করলে বাবা রিয়াকে নড়িয়া সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি করে দেয়। এভাবে চলছিল রিয়ার জীবন।
গত দুই দীন আগে রিয়ার শ্বাশুরী ও ননাস কহিনুর বেগম এসে কেন যাবেনা তাদের বাড়ি সেই কথা বলে অকথ্য ভাষায় গালাগাল করে চলে যায়। আর সেই মানুষিক চাপ সহ্য করতে না পেরে আজ শুক্রবার আনুমানিক সকাল ৯টার সময় গুসল খানার চালের সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।
রিয়া ঢালীর বাবা নান্নু ঢালী বলেন আমার মেয়েকে শ্বাশুরী ও ননাস বিভিন্ন ভাবে অত্যাচার করত। আমি শুনে মেয়েকে আর শশুর বাড়ি দিবনা বলে মেয়েকে কলেজে ভর্তি করে দিয়েছি। গত কালকে রিয়ার শাশুরী ও ননাস এসে অনেক বাজে ভাষায় গালাগাল করে গেছে। আমি বারি ছিলাম না। আজকে সকালে আমার মেয়ে এই কাজ করল।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে।