Sunday, 25th October, 2026

গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন ও জনসভা সফল করতে কর্মী সভার আয়োজন করা হয়। ১১ জুন শনিবার গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয় মাঠ প্রাঙ্গণে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাজাহান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রসিদ গোলন্দাজ, গোসাইরহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এর পরে মহেশ্বরপুর পট্টি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত তনিমা রাজ্জাক (রুম্পা) স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ এর ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন।