Sunday, 25th October, 2026

চলে গেলেন খান পরিবারের সদস্য আবুল হাসেম খান

ভেদরগঞ্জ উপজেলার পম খান পরিবারের প্রবীন সদস্য, বৃটিশ কাউন্সিলের জুড়বোর্ড সদস্য খান মোজাম্মেল হক মিঠু ও মহিষার ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সদস্য খান তোফায়েল আহমেদ লালন এর বড় চাচা, দৈনিক হুংকারের নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশীদের বড় মামা ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হাজি ফিরোজ হোসেন খানের বড় খালু সাবেক শিক্ষক আবুল হাসেম খান (৯২) আর নেই। ১৮ জুন সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে ২ পুত্র, ২ কন্যা নাতী-নাতনীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ আসর খান বাড়ি মসজিদ মাঠে নামাজে জানাযার পরে পিতা-মাতা ও স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়।