Sunday, 25th October, 2026

হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ডামুড্যায় বিক্ষোভ মিছিল

হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপি নেতা নবীন কুমার জিন্দালের ধর্মীয় বিদ্বেষমূলক ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ডামুড্যায়।
শুক্রবার (১৭ জুন) বিকাল সাড়ে ৫টায় ঐতিহ্যবাহী ডামুড্যা উপজেলার ধানহাটা জামে মসজিদের সামনে থেকে উলামা মাশায়েখের ব্যানারে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ গ্রহণে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা জাফর আহমেদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন জয়ন্তীর সমন্বয়কারী এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌরসভার ৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলি আকবর সিকদার, বর্তমান কাউন্সিলর শফিকুল্লাহ বেপারী। হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক এর পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইশা আন্দোলন সভাপতি এনামুল হক হাবিব, হাজী শরীয়ত উল্লাহ ফাউন্ডেশনের হাফেজ মাওলানা রমজান বিন শফিক, স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার ডাকের সমন্বয়কারী আশিক মাহমুদ, সুশীল সমাজ, আলেম-ওলামা বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিন শিক্ষার্থীসহ ডামুড্যা উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ জনতা।