Sunday, 25th October, 2026

গোসাইরহাটে পুলিশের হাতে ইয়াবাসহ ১জন আটক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজা ও ১৩ পিস ইয়াবাসহ কাজী কামরুল হাসান কাওসার (৩২) কে আটক করেছে পুলিশ।
গোসাইরহাট থানার এসআই মতিউর রহমানের নেতৃত্বে এসআই অনির্বান সরকার, এসআই মনিরুজ্জামান গরিবের চর বাজারের মেসার্স কাজী এন্টারপ্রাইজ রড-সিমেন্টের দোকান থেকে গাঁজা ও ১৩ পিস ইয়াবা উদ্ধার ও কাজী কামরুল হাসান কাওসারকে (৩২) কে আটক করে। সে আলাওলপুর ইউনিয়নের কাজি কান্দি গ্রামের হাজী জালাল উদ্দিন কাজীর ছেলে।
গোসাইরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসলাম সিকদার বলেন, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ও ৩৬(১) সারণীয় ১৯ (ক) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে।