Sunday, 25th October, 2026

গোসাইরহাটে জেলা প্রশাসকের জয় বাংলা সমাবেশ

তারুণ্যের শক্তিতে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকগণের সাথে জয় বাংলা সমাবেশ করলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
সোমবার (২৫ জুলাই) বিকালে সরকারি শামসুর রহমান কলেজের অডিটরিয়ামে গোসাইরহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রতিও পিতা-মাতার ভালো উদ্যোগ নেওয়া প্রয়োজন। দেশ ডিজিটাল করার লক্ষ্যের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছে তা বাস্তবায়নে আমাদের নতুন প্রজন্ম ছাত্র সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজির রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে সরকারী শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু ছৈয়াল, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদারসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।