Sunday, 25th October, 2026

শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সাত্তার খান স্মরণে দোয়া ও মিলাদ

শরীয়তপুর মুক্তিযোদ্ধা কমান্ডের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এমএ সাত্তার খান স্মরণে ৩০ জুলাই শনিবার সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদারের সঞ্চালনায় ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ শিকদার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান মাহমুদ সীমন। এই সময় বীর মুক্তিযোদ্ধা আবদুর রব মুন্সী, আঃ রাজ্জাক সরদার, জানে আলম মুন্সী, মজিবুর রহমান, আবুল বাশার মিয়া, মো. মজিদ মিয়া, সিরাজুল ইসলাম হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এমএ ছাত্তার খান গত ১৫ জুন বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি একাধারে দীর্ঘ সময় শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ছিলেন। এ ছাড়াও তিনি একজন আওয়মীলীগের নিবেদিত প্রাণ ছিলেন। কোন অনিয়ম ও দুর্নীতি তাকে শেষদিন পর্যর্ন্ত গ্রাস করতে পারেনি।