শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর হলইপট্টি গ্রামে রোববার রাতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে ৩টি বসতবাড়ী ও ২টি রান্না ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সর্বশান্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত ওই বাড়ীর মালিক।
রবিবার (৩১ জুলাই) আনুমানিক রাত ৩ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী, ধান, চালসহ বাড়ির আসবাবপত্র ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
স্থানীয় বাসিন্দা মো. তোফায়েল মাঝি বলেন, রবিবার রাত ৩ টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের উত্তর হলইপট্টি গ্রামের আহমেদ আলী বেপারীর ছেলে মো. মোতালেব বেপারী, মো. দিলু বেপারী, মো. সোহাগের বসতবাড়ীতে আকস্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। গ্রামের লোকজন তাৎক্ষনিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের খবর দেয়। অগ্নিকান্ডে ৫টি ঘর, মূল্যবান আসবাবপত্র, ঘরে রক্ষিত ধান, চাল পুড়ে ভষ্মিভূত হয়। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি ধারনা করা হয়।
ভুক্তভোগী মো. মোতালেব বেপারী জানান, ঘর পুড়ে গেছে ৫টি ও ঘরে থাকা ৪ ভরি স্বর্ণসহ ৩ লক্ষ নগদ টাকা ছিলো ঘর থেকে কিছুই নিয়ে বের হতে পারি নাই, শুধু খালি হাত নিয়ে বের হইতে পারছি।
ভূক্ত ভোগী মো. সোহাগের স্ত্রী জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে বাড়ীর সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ঘরের রক্ষিত ফ্রিজ, খাট, আলমারী, লেপ, তোষক, নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোসাইরহাট ফায়ারসার্ভিস স্টেশনের ইনচার্জ সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৩ টার সময় ৯৯৯ থেকে খবর পাই নাগেরপাড়া ইউনিয়নে হলইপট্টি গ্রামে বেপারী বাড়িতে আগুন লেগেছে, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বেই ৩টি ঘর, আসবাবপত্র এবং ধান, চাল পুড়ে যায়। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ৩টি বসতঘর আর ২টি রান্নার ঘর পুরে যায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।