বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, আওয়ামী লীগ সভাপতি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ও বাঙ্গালীর আস্থার ঠিকানা। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আর স্বাধীন দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে আমাদের আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শুধু আওয়ামীলীগ নয় বাঙ্গালী জাতির উন্নয়নের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে বিজয়ী করে পঞ্চম বারে মতো প্রধানমন্ত্রী করবো ইনশাআল্লাহ। তিনি শনিবার জাজিরা উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
পূর্ব নাওডোবা ইউনিয়নে নদীভাংগা পরিবারের মাঝে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ কালে এ সব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোবারাক আলী শিকদার, জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, জাজিরা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।