ভেদরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বাহালুল খান বাহার, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার। এ সময় উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সকল সদস্যগণ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।