ভেদরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জিএম আমির হোসেন, ডামুড্যা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার, ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউসুব আলী, জাইকা প্রতিনিধি মোঃ কবির হোসেন।
বক্তব্য রাখেন, সমবায়ী ফজলুল হক সেলিম ঢালী, মোঃ মনোয়ার হোসেন, মোঃ ফারুক হাওলাদার, মোঃ আলী হোসেন সরদার।
আলোচনা সভার আগে সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এর পূর্বে জাতীয় ও সমবায় পতাকা, উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়।