শরীয়তপুরের সখিপুরে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে সখিপুর বাজার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নড়িয়া উপজেলার থিরোপাড়া গ্রামের ছামেদ পাইক এর ছেলে জসিম পাইক ওরফে কালা পাইক (৩৮) ও একই উপজেলার কলারগাঁও গ্রামের সেকান্দার পাইক এর ছেলে মো: রোমান পাইক (২৬)। তারা দুই জনই দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে।