মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, পিপিএম, এরপর মধ্যপাড়া ও মহিষারে গণকবর জিয়ারত, বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা ও কুচকাওয়াজ, শরীয়তপুর পৌর অটোরিয়াম বীর মুক্তিযুদ্ধাদের সম্মানে সংবর্ধনা, শরীয়তপুর শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সকল মসজিদ, মন্দির, উপাসনালয়ে জাতির শান্তি-সমৃদ্ধি-উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত, হাসপাতাল, শিশু পরিবার, জেলখানা ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন।
বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক আব্দুর রউফ স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট, কাবাডি, হাডুডু, শরীয়তপুর শিশু পার্ক শিশুদের জন্য উন্মুক্ত, সন্ধ্যা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি স্থাপনা সমূহ আলোকসজ্জা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।