পদ্মা সেতুর শ্যামল ভূমি শরীয়তপুর জেলা সদরে ভিভো’র অফিসিয়াল ব্রান্ডসপ এর শাখা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা সদরের উত্তর বাজারস্থ খালেক সুপার মার্কেটে এ শাখার শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভিভো’র চ্যানেল সেলস ম্যানেজার মি: এনড্রো, চ্যানেল রিটেল ম্যানেজার মি: ডক্সিন, রিজোনাল সেলস ম্যানেজার মো: নিয়াজ মোর্শেদ, এরিয়া সেলস ম্যানেজার তাজুল ইসলাম, টেরিটরি সেলস ম্যানেজার আমানউল্লাহ আমান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, বিল্লাল হোসাইন খান।