Tuesday, 27th October, 2026

শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে জেলা কৃষক দলের সৌজন্য সাক্ষাৎ

শরীয়তপুর জেলার নবাগত জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সঙ্গে শরীয়তপুর জেলা কৃষক দলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষক দলের নেতৃবৃন্দ উক্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এবং সাবেক কমিশনার হাজী বিএম হারুন অর রশিদের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আলী আজগর কাজী, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌকিদার, সদর উপজেলার সভাপতি বাবুল খান (বাবু), যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর নলী, নড়িয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ফকির, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি আবুল কালাম আজাদ, ডামুড্যা উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোসাইরহাট উপজেলার সভাপতি বাকি বিল্লাহ, বিনোদপুর ইউনিয়নের সভাপতি মোশারফ সরদার, মাহমুদপুর ইউনিয়নের সভাপতি আল আমিন মাদবর, চন্দ্রপুর ইউনিয়নের সভাপতি সামসুল হক সরদার, পালং ইউনিয়নের সভাপতি শুকুর ছৈয়াল, সাধারণ সম্পাদক শহিদুল সিকদার, চিকন্দী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম খান, জেলার নেতা ফরিদ মোল্লা, মহসিন সরদার, খোকন বেপারী, হাফি চৌকিদার, সদর উপজেলার নেতা আবু তাহের প্রমূখ।
এসময় জেলার সার্বিক উন্নয়ন ও কৃষি বিষয়ে নানান আলোচনা করা হয়।