ভেদরগঞ্জের কাঁচিকাটায় সহকর্মীর ছুরিকাঘাতে অপর সহকর্মী নিহত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত রবিউল মাঝি (৩০) কাঁচিকাটা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের কাশেম মাঝির ছেলে। এই বিষয়ে সখিপুর থানায় হত্যা মামলা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচিকাটা বাজারের বিল্লাল দেওয়ানের মিষ্টির দোকানে রবিউল ও সোহাগ কাজ করতেন। কাজের সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহাগ মিস্টির দোকানে থাকা ছুরি দিয়ে রবিউলের বুকে আঘাত করে। ঘটনাস্থলেই রবিউল মারা যায়। এসময় মনসুর সরদার নামে অপর এক ব্যক্তি আহত হন। আহত মনসুরকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যাকান্ডে অভিযুক্ত সহকর্মী সোহাগ মোল্লা একই এলাকার সিরাজ মোল্লার ছেলে। স্থানীয়রা ঘাতক সোহাগকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ ওবায়দুল হক বলেন, ঘটনার পরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।