কেক কেটে, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ৯টায় শরীয়তপুর কনভেনশন সেন্টারে কেক কেটে দিবসের সূচনা করা হয়। বেলা সাড়ে ১১টায় জেলা শহরের চৌরঙ্গীর মোড় হতে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার খান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক শামিমা আক্তার সাথী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্লা, ছাত্রদলের আহবায়ক এইচএম জাকির, সদস্য সচিব সোহেল তালুকদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আমিনুল ইসলাম কায়কোবাদ, রোকন সরদার, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম খান, সালাম মাঝী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শরীয়তপুর জেলা বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। শরীয়তপুর জেলা বিএনপি সব সময় জনগণের সাথে থেকেছে এবং আগামী দিনেও থাকবে।