Tuesday, 27th October, 2026

গোসাইরহাটে বেকারী কারখানায় অগ্নিকান্ড

গোসাইরহাট উপজেলার পট্টি বন্দরের ভান্ডারী বেকারী নামের একটি রুটি ও বিস্কুট তৈরীর কারখানা অগ্নিকান্ডে পুড়ে গেছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোসাইরহাট পৌর এলাকার নদীরপাড় ভান্ডারী বেকারীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারনা মতে বেকারীর চুলার লাকড়ি অথবা পাশের বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভান্ডারী বেকারীর মালিক। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে মালিক এবং অন্য কর্মচারীরা বেকারী কারখানা বন্ধ করে বাড়ি চলে যান। ওই সময় কারখানায় এক কর্মচারী ঘুমিয়ে ছিলেন। রাত পোনে ২টার দিকে আগুনের তাপে ওই কর্মচারীর ঘুম ভেঙে গেলে সে চিৎকার দিয়ে বাইরে চলে আসে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও কারখানার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এসময় আগুনে পুড়ে যাওয়া ভান্ডারী বেকারীর মালিক মো. মুকুল সরদার বলেন, রাত ১০টার দিকে আমি কারাখানা থেকে বাড়ি চলে যাই এবং কর্মচারীরা সবাই ঘুমিয়ে পড়ে। রাত পোনে ২টার দিকে আগুন লাগে আমি খবর পেয়ে দ্রুত বাড়ি থেকে চলে আসি এবং ফায়ার সার্ভিস কে খবর দেই। সম্ভবত পাশের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুন লাগতে পারে।
ফায়ায় সার্ভিস কর্মী মিল্টন জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি। তদন্ত করে ক্ষয় ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট দিবো।