আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস প্রকল্প-২ এর এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়নে শরীয়তপুর সহ ৬টি জেলায় ৩টি মাতৃসদন ও ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনসমূহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবনসমূহের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
এসময় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহিদ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম রাফিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারি পরিচালক সুব্রত ভট্টাচার্য, শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আলহাজ¦ মো: খলিলুর রহমান সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
বক্তারা বলেন, নগর জীবনে প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সরকার ও উন্নয়ন সহযোগিদের সমন্বিত প্রচেষ্টায় নগর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটছে। পাশাপাশি নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আরও সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে বলে জানান তারা।