বিভক্ত শরীয়তপুরকে পারিবারিক বন্ধনে এক করতে ঐক্যের প্রত্যয় জানিয়েছেন শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ড্যামুডা উপজেলার ইসলামপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সাথে মতেবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন, সকল হিংসা ও ভেদাভেদ ভুলে শান্তিময় শরীয়তপুর গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আর কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না। ভোটারদের উদ্দেশে তিনি জানান, এলাকার যেকোনো সমস্যা বা দাবি-দাওয়া নিয়ে যেন সবাই নির্দ্বিধায় তাঁর কাছে আসেন। পাশাপাশি তিনি শরীয়তপুরকে আধুনিক জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন। পরে তিনি ধানের শীষের পক্ষে ভোট ও সবার কাছে দোয়া কামনা করেন।
সভাশেষে তিনি ৩০ বছরের পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে দুই পরিবারকে এক সেতুবন্ধনে যুক্ত করেন।