Saturday, 24th October, 2026

শরীয়তপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

“প্রতিবন্ধী অন্তর্ভুক্তামূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরাহিত করি” এই স্লোগানে শরীয়তপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সারে ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটমিজ তাহসিনা বেগম। সভায় শুভেচছা বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস.এম. আনোয়ারুল করিম। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এর আগে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়।