ডামুড্যা উপজেলার পূর্ব মাদারীপুর সরকারী কলেজ মাঠে পুলিশ- শিক্ষক, শিক্ষার্থী বন্ধুসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ ধর্ষণ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, পূর্ব মাদারীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল্লাহ। ডামুড্যা থানার অফিসাস ইনচার্জ শরীফ আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার। পূর্ব মাদারীপুর সরকারী কলেজের প্রভাষক আশিকুর জামান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোস্তাফা খোকন। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এস.এম মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহবুব রহমান প্রমুখ।