চলতি বছরের ৪ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোরব রাত ১২ পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ, র্যাব ও আনসারের যৌথ অভিযানে ৪ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা, ২৪ লক্ষ ৬১৫ মিটার জাল ধ্বংস, ২২৫ জনকে জেলসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।
ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসরাম জানান, অভিযানের ২২ দিনে আমরা উপজেলা প্রশাসন, পুলিশ, র্যাব ও আনসারের সহায়তায় মোট ১৮টি মোবাইল কোট পরিচালনা করেছি। এ সময় আমরা ৪৯টি মাছঘাট পরিদর্শন, ৭৮টি আড়ৎ, ১৪৭টি বাজার পরিদর্শন করেছি। আমাদের অভিযানে ১ হাজার ৭ কেজি মাছ জব্দ করা হয়। কারেন্টজাল সহ অন্যান্য জাল ধ্বংস করা হয়েছে ২৪ লক্ষ ৬১৫ মিটার, যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৬ লক্ষ ৯০ হাজার টাকা, মোট মামলা হয়েছে ২২৫ টি, জরিমানা আদায় হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার টাকা, বিভিন্ন মেয়াদে ১৩৭ জনকে কারাদন্ড দেয়া হয়েছে।