শরীয়তপুরে ব্র্যাক প্রত্যাশা প্রকল্পের মাইগ্রেশন ফোরাম ও বিজনেস অ্যাডভাইজরি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। ১০ মে মঙ্গলবার বিকাল ৪টায় জেলা শহরে অনুষ্ঠিত মিটিং পরিচালনা করেন শরীয়তপুর আরএসসির সাইকো সোস্যাল কাউন্সিলর বাসুদেব চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চান মিয়া মাদবরসহ অন্যান্য সদস্যবৃন্দ। মিটিং থেকে জানাগেছে, ইউরোপ ফেরত ৫১৩ জন অভিবাসীকে এই প্রকল্পের আওতায় এনে কাউন্সিলিং করা হয়েছে। তাদের মধ্য থেকে ২৩৩ জনকে আর্থিক সুবিধা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আরো ১২২ জন ইউরোপ ফেরত অভিবাসীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। খুব শীর্ঘই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মিটিং থেকে।
মিটিং থেকে আরো জানাগেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট দপ্তর বা ব্র্যাক মাইগ্রেশন অফিস থেকে প্রবাসীর মেধাবী সন্তানদের বৃত্তি সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করা হবে।