Monday, 26th October, 2026

সখিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নে সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল মজলুবিন রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খুনিকান্দি এলাকা থেকে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেন।
উচ্ছেদকালে সখিপুর থানা পুলিশ সহযোগিতা করে। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে স্থানীয় লোকজনের যাতায়াতের পথ সুগম হয়। জানাগেছে, দীর্ঘদিন ধরে ঐ সরকারি খাসজমিটি দখল করে অবৈধ দোকান নির্মাণ করছিলো সিরাজ দেওয়ান নামে এক ব্যাক্তি। এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার তাকে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও সে কর্ণপাত করেনি।
পরে ভ্রম্যমান আদালত পরিচালনা করে স্থাপনাটি উচ্ছেদ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধ স্থাপনার বিরুদ্ধে তাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে।