Monday, 26th October, 2026

ভেদরগঞ্জে গ্রাম পুলিশ প্যারেড ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ভেদরগঞ্জ থানা পুলিশের আয়োজনে গ্রাম পুলিশের প্যারেড ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পারভেজ আহম্মেদ সেলিম। এ সময় থানা পুলিশের পদস্থ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।