Monday, 26th October, 2026

ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম গ্রেফতার

ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নঈমুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ মার্চ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাঈম উপজেলার মহিষার গ্রামের রফিকুল ইসলাম চৌকিদারের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, নাঈমুল হাসান নাঈম একজন প্রভাবশালী যুবলীগ নেতা ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। সে সাবেক সংসদ সদস্য নাইম রাজ্জাকের বন্ধু পরিচয়ে নিজ এলাকায় প্রভাব বিস্তার করতেন। সম্প্রতি বেসরকারি বিদ্যালয়কে কেন্দ্র কওে ফৌজদারী মামলা হয়। সেই মামলার বদী ছিলেন নাঈম। আজ নাঈমকে একটি মামলায় পুলিশ গ্রেফতার করেছে।
পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, নাঈমুল হাসান নাঈম নামে এক যুবলীগ নেতা গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।