শরীয়তপুরের ডামুড্যায় এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারি কমিশনার ভূমি মোঃ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুকণ্ঠ ভক্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদ, কনেশ্বও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, সিড্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (রুবেল), শক্তি ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ আনসার উল্লাহ, জাগরণী চক্র ফাউন্ডেশনের শেখ আকরাম হোসেন, নুসার শাখা ব্যবস্থাপক মোঃ সাজ্জাত হোসেন, আশার সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান, সিদীপ ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।