Thursday, 22nd October, 2026

করোনা যুদ্ধে পরাজিত ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরুল আমিন

প্রায় দুই সপ্তাহ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধী অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন সদাহাস্যজ্জল প্রাণবন্ত মানুষ ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এসএম মোঃ নুরুল আমিন।
১৫ আগস্ট রোববার বেলা ১২টা ১৫ মিনিটে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। এসএম নুরুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ।