Saturday, 24th October, 2026

পপুলার লাইফের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত

শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।
মঙ্গলবার (১৭ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে সকাল ১০ টায় কোম্পানীর শরীয়তপুর সার্ভিস সেল কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সম্মানিত কার্যনির্বাহী কমিটির সদস্য বিএম ইউসুফ আলী।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫’র ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, জেনারেল ম্যানেজার, মোঃ মাহাবুবুর রহমান চুন্নু মাঝি, প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়ের ও মোঃ কবির হোসেন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শরীয়তপুর জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া।
এসময় উপস্থিত ছিলেন সার্ভিস সেল ইনচার্জ সোহানুর রহমান, ডামুড্যা সার্ভিস সেল ইনচার্জ মোহাম্মদ নান্নু মৃধা, বীমার মোঃ মনির হোসেন, সৈয়দ নাদিম।