শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের মোঃ আলমগীর হাওলাদার (৩৭) কে ১৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার এর নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাসের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সোমবার (২৩ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর উপজেলার চৌরঙ্গী এলাকার কিংডম টাওয়ারের পাশে এই অভিযান চালিয়ে স্বর্ণগ্রামের মৃত-হানিফ হাওলাদারের ছেলে মোঃ আলমগীর হাওলাদার কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার।