Saturday, 3rd October, 2026

ভেদরগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রবিন মোল্যা(৪২) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে মহিষার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মহিষার গ্রামের বাসিন্দা ফজলুল হক চৌধুরীর ছেলে ও মহিষার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

পুলিশ জানায়, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ ও সহিংসকারীদের অর্থযোগানদাতা হিসাবে গতকাল রাতে আটক করা হয়।ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পারভেজ আহমেদ সেলিম জানান, ইউপি সদস্য রবিন চৌধুরী দীর্ঘদিন ধরে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে জড়িত ও অর্থদানকারী। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ ২৪ মে সকাল ১০ টার সময় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com