Saturday, 3rd October, 2026

গোসাইরহাটে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন, মেঘনায় বাল্কহেডবল জব্দ আটক -৪

গভীর রাতে শরীয়তপুর গোসাইরহাটে একটি অবৈধ বালুমহালে অভিযান চালিয়ে বাল্কহেডবল জব্দসই চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার গভীর রাতে উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের কুলচুরী পাতারচরে মেঘনা নদীতে অভিযান চালায় গোসাইরহাট থানা পুলিশ ও নৌপুলিশের একটি টিম। আটককৃতদের নিয়মিত মামলা দেয়া হবে বলে জানায় পুলিশ।

জানা যায়, কুচাইপট্রি ইউনিয়নের কুলচরী পাতারচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে সরকার অনুমোদিত বালুমহাল না থাকলেও রাতের আঁধারে বালু উত্তোলন করত একটি চক্র।
এমন একটি তথ্যের সন্ধান দেয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), শরীয়তপুর তাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। শনিবার গভীর রাতে ঐ এলাকায় অভিযান চালায় গোসাইরহাট থানা পুলিশসহ নরশিংহপুর নৌপুলিশের একটি টিম।

এবিষয় নরশিংহপুর নৌপুলিশ ফাঁরির ইনচার্জের মোবাইল ফোন দিলে তিনি কলটি রিসিভ না করার কারনে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ।মো.মাকসুদ আলম বলেন, অবৈধ বালুমহালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। এবং এর সাথে যারা জড়িত তারা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com